ads

রবিবার , ৭ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার : কাদের

খবর টি পড়েছেন : ৩০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ জুলাই রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘সর্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমাধান হয়ে যাবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে। শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সঙ্গে কখন বসব, এই মুহূর্তে বলতে পারছি না৷ সময়মতো সমাধান হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা যে বিষয়ে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত ভিন্ন রায় দিয়েছেন, আদালতের ব্যাপারটা চলমান, এটা আপিল বিভাগে আছে। আদালতের বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়, এখন আদালতের এখতিয়ার এটি।’

Shamol Bangla Ads

নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের কোটাবিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ওপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে। নিজেরা ব্যর্থ হয়ে অন্যের ওপর ভর করে শিকার করতে চায়। তাদের এই স্বপ্ন, দিবাস্বপ্ন হয়ে যাবে।’ এবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ছয়জন কর্মকর্তা–কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ‘বাংলা ব্লকেড’ পরবর্তী সংবাদ পিএসসির প্রশ্নফাঁস : আলোচিত ড্রাইভার আবেদসহ আটক ১৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads