ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ,ওসি মো. মতিউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা, খান মো. রুস্তুম আলী, উপজেলা মাধ্যমিক অফিসার জহিরুল হক, যুব উন্নয়ন অফিসার সোহরাব হোসেন, সফল নারী রোকেয়া বেগম প্রমূখ। সভাশেষে ৫জন সফল নারীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এরা হচ্ছেন অর্থনৈতিক ভাবে রোকেয়া বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নীগার সুলতানা, সফল জননী ফকেজান বিবি, নির্যাতিতা নারী তানিয়া আক্তার, সমাজ উন্নয়নে সালমা বেগম।




