দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি : ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে কুমিল্লার দেবিদ্বারে বাংলার জয়িতা নারীদের সংবর্ধনা প্রদান করা হয়। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৩ উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থা ও বন্ধু মহিলা সবুজ সংস্থা’র আয়োজনে সোমবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জীবন যুদ্ধে বিজয়ী বাংলার নারীদের নিয়ে ‘জয়িতা অšে¦ষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় দেবীদ্বার উপজেলার সংগ্রামী নারীদের থেকে পাঁচজন জয়িতা নারীকে বাছাই করে তাদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র দিয়ে তাদের সংবর্ধিত করা হয়।
জয়িতা নারীরা হলেন- শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী- রাশেদা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান সৃষ্টিকারী নারী- জো¯œা রানী কর, সফল জননী নারী অজুফা খানম, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী- আনোয়ারা বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী- নাজমা মোরশেদ।
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা দেবীদ্বার শাখার সভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে এবং বন্ধু মহিলা সবুজ সংস্থা’র প্রধান নির্বাহী মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, উপজেলা মাধ্যমিক ষিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান ভূঞা, অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম, দেবিদ্বার এসএ সরকারী কলেজ’র প্রভাষক মোঃ মাজেদুল ইসলাম রিপন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যুবলীগ কুমিল্লা (উঃ) জেলা নেতা লুৎফর রহমান বাবুল প্রমূখ।
অনুষ্ঠান শেষে দেবিদ্বার শিল্পকলা একাডেমীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




