ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় অবরোধকারীদের হামলায় ৩ আনসার সদস্য আহত : আটক ১২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৯, ২০১৩ ৮:৩৬ অপরাহ্ণ

Chuadangaচুয়াডাঙ্গা প্রতিনিধি : উথলীতে রেললাইনে নাশকতা ঠেকাতে গিয়ে অবরোধকারীদের হামলায় ৩ আনসার সদস্য আহত হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার ভোরের দিকে ওই ঘটনা ঘটে। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সোমবার ভোরে উথলী রেলস্টেশনের কাছে সেনেরহুদা রেলগেটে নাশকতা ঠেকাতে পাহারা দিচ্ছিলেন আনসার বাহিনীর ৩ সদস্য। ভোর ৫টার দিকে অবরোধকারীরা রেললাইনের ফিসপ্লেট খুলতে আসলে তারা বাধা দেয়। এ সময় অবরোধকারীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এরপর রেললাইনে আর কোনো নাশকতা চালাতে পারেনি অবরোধকারীরা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে, সদর থানা পুলিশ হরতালে নাশকতা ঘটানোর সন্দেহে ভালাইপুর এলাকা থেকে বেলা ১১টার দিকে ১২ জনকে আটক করেছে। তবে আটকৃতদের অধিকাংশ শিশু-কিশোর হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী।

Need Ads
error: কপি হবে না!