বেতাগী (বরগুনা) প্রতিনিধি : সমকাল সম্পাদক গোলাম সরোয়ারকে টেলিফোনে হত্যার হুমকির প্রতিবাদে শুক্রবার বেতাগী প্রেসক্লাব কার্যালয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি আবদুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাব সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, সাংবাদিক মো: শামিম সিকদার, মো: আবুল বাসার খান, মিজানুর রহমান ডব্লু, মোঃ মোস্তাফিজুর রহমান ও স্বপন কুমার ঢালী। বক্তারা জড়িতদের খুজে বেরকরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।




