ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউ নেশনের বগুড়া প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৮, ২০১৩ ১২:৪০ অপরাহ্ণ

Bogra_District_Map_Bangladesh-73এস.গুলবাগী, বগুড়া : ইংরেজি দৈনিক নিউ নেশন এর বগুড়া জেলা প্রতিনিধি ফেরদৌসুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়ার চারমাথা সংলগ্ন এরুলিয়া বিমান মোড়ে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-ব- ৪৪৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ফেরদৌসের উপরে গিয়ে পড়ে। এতে তিনি সহ আরো ৬ জন গুরুতর আহত হন। পরে আহত সাংবাদিক ফেরদৌসকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনায় সাংবাদিক ফেরদৌসের পা ভেঙ্গে গেছে বলে তার স্বজনরা জানিয়েছেন। এদিকে, সাংবাদিক ফেরদৌসের সুস্থ্যতা কামনা করে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার ও সাধারন সম্পাদক মমিনুর রশীদ সাইন বিবৃতি দিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!