ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ বার্তা নিয়ে ঢাকায় আসছেন তারানকো

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৮:৩৪ অপরাহ্ণ

tarancoশ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ক্রমাগত চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার জাতিসংঘের বিশেষ বার্তা নিয়ে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় আসছেন। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সাথে চলমান সংকট নিয়ে খোলামোলা আলোচনা করবেন। তারানকো সংকট নিরসনে দুই নেত্রীর কথা শুনবেন। ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন তিনি। এছাড়া সশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি সবার কথা শুনে সমঝোতার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। সংকট নিরসনে সমঝোতার লক্ষ্যে দুই নেত্রীর মধ্যে কে কতটা ছাড় দিতে চান সে ব্যাপারে মধ্যস্থতা করবেন তারানকো। ঢাকা সফরে জাতিসংঘের বিশেষ বার্তা নিয়ে ঢাকায় তারানকোর এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
চলমান সংকট নিরসনে এখন শেষ ভরসাই জাতিসংঘ। ফলে এখন ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকরাও তাকিয়ে রয়েছেন জাতিসংঘের দিকে। জাতিসংঘের এই উদ্যোগে সব ধরনের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন কূটনীতিকরা। তারা আশা করছেন তারানকোর সফরকালে বাংলাদেশের সংকট সমাধানে একটি পথ বেরিয়ে আসবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!