ads

বুধবার , ১৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কূটনীতিকদের সাথে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

খবর টি পড়েছেন : ২৬৯
কূটনীতিকদের সাথে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক অবস্থা বিভিন্ন দেশের কূটনীতিকদের জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ১৯ ডিসেম্বর বুধবার দুপুরে ঘন্টাব্যাপী রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের ব্রিফিং করেন।
বৈঠকের পর জেবা আমিন খান জানান, তারা নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানিয়েছেন। নির্বাচনে বিরোধী দলকে মাঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, মামলা-হামলা, গ্রেফতারের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে- এসব জানানো হয়েছে। বিভিন্ন হামলার ভিডিও ফুটেজও দেখানো হয়েছে। ড. কামাল হোসেন ও নজরুল ইসলাম খান কূটনীতিকদের বিফ্রিং করেছেন। তবে কূটনীতিকরা এ ব্যাপারে কোনো মতামত দেননি।
বৈঠকে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, তুরস্ক, ডেনমার্ক, ফিলিপাইন, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সময় ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান, তাবিথ আউয়াল, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সামান্য ভুলের ব্যাপারেও সতর্ক থাকতে হবে : ম্যাজিস্ট্রেটদের… পরবর্তী সংবাদ প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে : ওবায়দুল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads