তানোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার ১৮ দলীয় জোটের আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা তানোর থানা মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধ চলাকালে ভারী কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে, ছোটখাট যানবাহন চলাচল করতে দেখা গেছে। বেলা ১১টার দিকে বিএনপি ও জামায়ত অবরোধের পক্ষে একটি মিছিল থানা মোড় বের বের করে।
মিছিলটি উপজেলার সদরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে থানা মোড়ে এক সক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তানোর উপজেলা বিএনপির সভাপতি এমরান আলী মোল¬া, সহসভাপতি মোজম্মেল হক খাঁন, সাংগঠানিক সম্পাদক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সাধারণ সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান।
তানোর থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, সম্পাদক হাফেজ সৈয়দ, তানোর পৌর জামায়াতের সভাপতি আরমান আলী, সম্পাদক আবু মাসুদ প্রমুখ।




