ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবরোধের প্রভাবে মহাদেবপুরে অস্থির তরিতরকারী বাজার : ক্রেতাশূন্যতায় চরম মন্দাবস্থায় অন্যান্য ব্যবসা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১২:১৩ অপরাহ্ণ
অবরোধের প্রভাবে মহাদেবপুরে অস্থির তরিতরকারী বাজার : ক্রেতাশূন্যতায় চরম মন্দাবস্থায় অন্যান্য ব্যবসা

Naogaon-mapমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : দেশব্যাপী অবরোধের মারাত্মক প্রভাব পড়েছে নওগাঁর মহাদেবপুরের চাল ও তরিতরকারীর বাজারে। চরম অস্থির হয়ে পড়া তরিতরকারী বাজারে মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে উল্টো অবস্থা বিরাজ করছে স্থানীয় অন্যান্য মার্কেটে। মুদিখানা দোকান থেকে শুরু করে পান, সিগারেট, হাড়ি-পাতিল, প্লাষ্টিক সামগ্রী, জুতা, গার্মেন্টস ও কাপড়ের দোকানসহ বিভিন্ন মার্কেটে বিরাজ করছে ক্রেতাশূন্যতা। চরম লোকসানের মুখে অলস সময় পার করছেন ব্যবসায়ী।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দেশব্যাপী সড়ক, নৌ এবং রেলপথ অবরোধের কারণে স্থানীয় এসব মার্কেট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। প্রতিদিন যেখানে বিক্রি হয় হাজার হাজার টাকা, সেখানে সারাদিনে কয়েকশ’ টাকার পণ্য বিক্রি করা এখন কঠিন হয়ে পড়েছে। তারা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা-বাণিজ্যে চরম মন্দা অবস্থা নেমে আসবে। এতে অনেকে গুটিয়ে ফেলতে পারেন ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে চাল ও তরিতরকারী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিকেজি চালে মূল্য বেড়েছে ২ থেকে ৩ টাকা এবং আলু, বেগুন, পটল, কাঁচা মরিচ, শুকনা মরিচ ও শাকসবজিসহ প্রতিটি কাঁচা পণ্যের দাম প্রতিকেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা। ব্যবসায়ীরা জানান, পরিবহন অভাবে বিভিন্ন পণ্যসামগ্রীর আমদানী উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।

Need Ads
error: কপি হবে না!