ফারুক হোসেন, ঢাকা: রাজধানীর উত্তরায় মাদক ব্যবসায়ী গোবিন্দ (৩৮) নামের এক জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ৩১ মার্চ সোমবার বিকেলে তাকে ১০ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামী ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন হাসীমদিয়া নামক এলাকার রমেশ চন্দ্র বশুর ছেলে।
উত্তরা ৯ নং সেক্টরবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে ৯ নং সেক্টর সহ উত্তরার বিভিন্ন জায়গায় গোবিন্দ মাদক ব্যবসা করে আসছিল। এলাকার যুবকদের ধ্বংসক্তক নেশা পান করাতো সে। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হাফিজ উত্তরা ৯ নং সেক্টরের ৭/সি রোড থেকে তাকে গ্রেফতার করে।




