ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে এক রাতে ৩ দোকানে চুরি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৪:১৭ অপরাহ্ণ
হোসেনপুরে এক রাতে ৩ দোকানে চুরি

হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এক রাতে তিন দোকানে দুধর্ষ চুরি হয়েছে।দুবৃত্তরা তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২৫ নভেম্বর সোমবার গভীর রাতে উপজেলার কাওনা বাজারের রোবহানের মনিহারী দোকান,বরুনের ওষুধের দোকান ও উজ্জলের মোবাইলের দোকানের তালা ভেঙে দোকানের ভিতরে ঢুকে নগদ ৩০হাজার টাকাসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল দুবৃত্তরা চুরি করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে স্থানীয় সমাজ সেবক আব্দুল কাইয়ুম জানান,আগে বাজারে পাহাড়ার ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে পুলিশি টহল কিংবা পাহাড়া না থাকায় কাওনা বাজারটি অরক্ষিত হয়ে পড়েছে।ফলে প্রায়ই এ বাজারে চুরির ঘটনা ঘটছে।

Need Ads
error: কপি হবে না!