ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৮:০৪ অপরাহ্ণ
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আদম আলী ওরফে ছোট্টু মেম্বার (৫৫) নামের এক ব্যক্তি  মঙ্গলবার দুপুরে মারা গেছেন। সে উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য।
নিহতের পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত ছোট্টু মেম্বারের ভাগ্নে একই গ্রামের মুকশেদ মিয়ার সঙ্গে দুই বছর আগে ছোছাউড়া গ্রামের জয়নালের মেয়ে নাসরিনের বিয়ে হয়। গত এক সপ্তাহ আগে পারিবারিক কলহে মুকশেদ তার স্ত্রী নাসরিনকে মারধর করেন। পরে নাসরিন তার বাবার বাড়িতে গিয়ে জানায় ছোট্টু মেম্বারের পরামর্শে তাকে মারধর করা হয়েছে। এতে নাসরিনের বাবা জয়নাল ক্ষিপ্ত হয়ে কতিপয় লোকজন নিয়ে  শক্রবার সকালে পূর্বধলা-দেওটুকোন সড়কের ছোছাউড়া নামক স্থানে ছোট্টু মেম্বারকে বেধড়ক প্রহার করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় ছোট্টু মিয়াকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ হাসপাতালে দুদিন চিকিৎসার পর জয়নাল ও তার লোকজন জোড়পূর্বকছোট্টু মেম্বারকে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে আবারও তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বশীর আহমেদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আহেলা আক্তার বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!