বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগীতে মেরী স্টোপস বাংলাদেশের উদ্যোগে ও রাজকীয় নেদার ল্যান্ড দুতাবাসের আর্থিক সহযোগিতায় অনাকাঙ্খিত গর্ভধারণও অনিরাপদ এমআররোধ প্রকল্পের নেতৃস্থানীয় নেতৃবৃন্দের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের বরগুনার প্রোগ্রাম অফিসার আলাউদ্দিন হোসেন। আলোচনায় অংশগ্রহন করেন প্রকল্পের বরগুনার অর্থ ও প্রশাসন বিভাগের অফিসার মাহফুজুর রহমান, বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, শিক্ষক মাওলানা নুরুল ইসলাম,স্বপন কুমার ঢালী ও সাইদুর রহমান। পরিচালনা করেন, উপজেলা কো-অর্ডিনেটর ইসরাত জাহান মিনা।




