তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) : যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মচসূচী গ্রহনের নিমিত্তে সাপাহারে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ডাঃ তাহের উদ্দীন আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সদর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, বণীক সমিতির সভাপতি সম্পাদক, সরকারী সকল দপ্তরের কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ ওই সভায় উপস্থিত ছিলেন।




