ads

মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ত্রাসীদের এলাকাভিত্তিক তালিকা করা হচ্ছে: র‌্যাব

খবর টি পড়েছেন : ৫১৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সাভারে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় মূল হোতাকে গ্রেফতারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব কর্মকর্তা বলেন, আমাদের ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করতে বলেছি। যারা বড় বড় সন্ত্রাসী আছেন, এর মধ্যে কারা ভেতরে আর কারা বাইরে আছেন, তাদেরও নাম থাকবে। কারাগারে বসে অপরাধ বা বিদেশে বসে অপরাধ, সবই অপরাধ।

তিনি আরও বলেন, এই সামগ্রিক বিষয়টির ব্যাপারে কিন্তু যারা স্টেক হোল্ডার তারা সবাই অবগত আছেন। বিভিন্ন সময়ে তারা পদক্ষেপ গ্রহণে তথ্যও পাচ্ছেন। যারা আইন পর্যালোচনা করেন তাদের আমরা যে ইনপুটগুলো, যে তথ্য আমরা দিয়ে থাকি, তারা হয়ত সিদ্ধান্ত নেওয়ার কাজটি করতে পারবে।

Shamol Bangla Ads

আশুলিয়ায় বাসায় স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশআশুলিয়ায় বাসায় স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ
আগামী বছরের শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়। এবারও নির্বাচনের আগে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তাদের তৎপরতা শুরু করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমেরিকার সঙ্গে আ’লীগের আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads