ঠাকুরগাঁও প্রতিনিধি : যৌন হয়রানীর দায়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স ৩ বর্ষের ছাত্র খোকন চন্দ্র রায়ের ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২১নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় আদালতের বিচারক ওয়াসিমুল বারি এ রায় প্রদান করেন।

অভিযোগে জানা যায় অভিযুক্ত কলেজ ছাত্র খোকন চন্দ্র রায় ওই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ওই শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় খোকন ওই ছাত্রীকে টানা হেচড়া করছিল। অবস্থা বেগতিক দেখে ওই শিক্ষার্থী চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনা স্থালে এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় কলেজ কর্তৃপক্ষ বিষয়টি স্থাণীয় প্রশাসন কে জানায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে উভয় পক্ষের শুনানী শেষে এ রায় প্রদান করেন। রায় শেষে অভিযুক্ত কলেজ ছাত্রকে জেলে পাঠানো হয়।




