ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দৌলতখানে স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৪:১৭ অপরাহ্ণ
দৌলতখানে স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

দৌলতখান (ভোলা)প্রতিনিধি : দৌলতখানে যৌতুকের দাবীতে স্বামীর  নির্মম  নির্যাতনের হয়ে করেছে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছেন। গৃহবধূ শান্তনা(২৫) বেগম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের হতদরিদ্র নুরুল হকের মেয়ে। জানা গেছে, ৫ বছর আগে পারিবারিকভাবে বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া গ্রামের কবিরাজ বাড়ির শামছুদ্দিনের সাথে তার বিয়ে হয় । বিয়ের সময় তার পরিবার যৌতুক হিসেবে শামছুদ্দিনকে একটি স্বর্ণের চেইন, এক জোড়া ঝুমকা ও নগদ ৩০ হাজার টাকা  দেয় । শান্তনা জানায়, যৌতুকের দাবীতে সে বিভিন্ন সময় তাকে মারধর করতো। একমাত্র  ২ বছরের পুত্র সন্তান নিহাদের মুখের দিকে চেয়ে স্বামীর সব নির্যাতন সহ্য করতো সে । যৌতুক দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ নভেম্বর নভেম্বর স্বামী শামছুদ্দিন ও ননদ তাজু বেগম  তাকে চুল ধরে মাটিতে ফেলে দিয়ে বেধড়ক পিটাতে থাকে । নিজেকে বাঁচাতে পরে সে পাশেই তার নানা বাড়িতে আশ্রয় নেয় । সেখানে গিয়ে  তাকে বেধড়ক পিটায় স্বামী শামছুদ্দিন। একপর্যায়ে অজ্ঞান হয়ে গেলে আত্মীয়তরা তাকে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!