ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পয়লা বৈশাখের অনুষ্ঠানে থাকবে আলোর পথে যাত্রার আহবান: ছায়ানট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

এবার পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহবান জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারের অনুষ্ঠানের মূলভাব ‘আমার মুক্তি আলোয় আলোয়’। ১১ এপ্রিল শুক্রবার বিকেল চারটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। সম্মিলিত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গান গেয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।ওইসময় উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায় প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে সমবেত কণ্ঠে ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’ গান ২টি পরিবেশন করা হয়।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে লাইসা আহমদ বলেন, এবার ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে। তিনি জানান, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে (সকাল ৬টা ১৫ মিনিটে) অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী। প্রায় দুই ঘণ্টার এ আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ছায়ানটের এই প্রভাতি অনুষ্ঠান কেবল নিছক এক দিনের জন্য বাঙালি হয়ে ওঠার বিষয় নয় বলে উল্লেখ করে ডা. সারওয়ার আলী বলেন, ছায়ানট মনে করে এই অনুষ্ঠানের গান ও পাঠের আবহের মধ্য দিয়ে প্রত্যেকের মনে বাঙালি জাতিসত্তার উন্মেষ হবে। সব কলুষতা দূর করে মানুষ হয়ে ওঠার সাধনায় প্রেরণা জোগাবে।

Shamol Bangla Ads

প্রশ্নোত্তর পর্বে পার্থ তানভীর নভেদ জানান, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। আশা করছেন, নির্বিঘ্নেই সব আয়োজন সম্পন্ন হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!