ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানের জন্মদিন আজ : টেলিফোনে মায়ের শুভেচ্ছা বিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০১৩ ২:৫৫ অপরাহ্ণ

Khaleda-Cakeশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠপুত্র তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী আজ ২০ নভেম্বর। তিনি ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।
রাত ১২টা এক মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও মহিলা দলের দুটি কেক কেটে জন্মদিন পালনের আনুষ্ঠানিকতার সূচনা করেন তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি, নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।  তার জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার মা।  তারেক রহমানে জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপি দলের নেতা-কর্মী ও সমর্থকরা আলোচনা সভা, মিলাদ মাহফিল, আলোকচিত্র ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন পালন করছেন।
ছেলেকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। এই বিশেষ দিনটিতে ২ ছেলেকেই একাধিকবার ফোন করেন তিনি। অনেকটা সময় কথা বলেন সবার সাথে, বিশেষ করে তারেক-তনয়া জায়মা’র সাথে দীর্ঘ আলাপ হয়। তার ভাষায়, ছেলেদের অসুস্থতা আর দূরে থাকার কষ্ট আরও বেড়ে যায়; যখন জায়মা জানায়, তার খেলার সাথী নেই। ছোট মানুষ, অচেনা পরিবেশ। ওর কষ্টটা কারও চেয়ে কম নয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!