আজম রেহমান, ঠাকুরগাও : ঠাকুরগাও জেলা যুবদলের আহবায়ক মহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ ৪ নেতার অবিলম্বে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১৯ নভেম্বর ঠাকুরগাও জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দুপুরের দিকে ঠাকুরগাও আদালতে যুবদলের ৪ নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের পর যুবদলের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছির বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে আটক নেতাদের অবিলম্বে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ. সভাপতি গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী, সাধারন সম্পাদক তৈমুর রহমান, পুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুল¬াহ মাসুদ, আনসারুল হক, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদল এর সদস্য সচিব মাহবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।




