ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ঈশ্বরদীতে বিএনপির আনন্দ মিছিলে আ’লীগের হামলা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ১২:১২ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার রায়ে খালাস পাওয়াতে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি রবিবার সন্ধ্যায় একটি আনন্দ মিছিল বের করে। বিএনপির দলীয় কার্যালয় শহরের রেলগেট থেকে শুরু করে বাজার এলাকায় মিছিলটি আসার পর স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।
মিছিল শেষে শহরের রিকসা ষ্ট্যান্ডে পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি বলেন, তারেক রহমান খালাস এই রায় শোনার পর ঈশ্বরদীর নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সরকার দুর্নীতি দমন কমিশন দুদককে দিয়ে তারেক রহমানের নামে অবৈধ ভাবে অর্থের লেনদেনের (মানি লন্ডারিং) মামলা দায়ের করেন। আজকের এই রায় প্রমানিত করে যে তারেক রহমান অভিযুক্ত নন। তারেক রহমানের সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা নেই বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ আনন্দ মিছিলে আওয়ামীলীগ ও যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে ককটেল বিস্ফোরন ও গুলি করেছে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ককটেলের বিস্ফোরন ও গুলির আওয়াজে ঈশ্বরদী বাজারের দোকান পাটের সাটারের ঝনঝনানি শব্দে বাজারে আগত ক্রেতা এবং পথচারীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। মূহুর্তেই গোটা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শহরে উত্তেজনা বিরাজ করছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করে বাজার এলাকায় কে বা কাহারা ঢিল ছুড়ে মারে, শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এবিষয়ে এখনো কোন দলের পক্ষ থেকে থানায় মামলা করতে আসেনি।

Need Ads
error: কপি হবে না!