শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সিডর দিবস উপলক্ষ্যে শরণখোলায় শোক র্যালি, স্মরনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন নো স্মোকিং গ্র“পের উদ্যোগে উপজেলা সদর রায়েন্দা বাজারের একটি শোক র্যালি বের করা হয়। শেষে রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নো স্মোকিং গ্র“পের সভাপতি প্রশান্ত বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম মামুন উজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম. এ রশিদ আকন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও ইউপি সদস্য ওয়াদুদ আকন। এছাড়া, একই দিন সকালে উপজেলার সিডর বিদ্ধস্ত সাউথখালীতে দক্ষিন সাউথখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




