কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘আগামী প্রজন্মকে ডায়াবেটিক থেকে রক্ষা করা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ নভেম্বর বৃহষ্পতিবার সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ তোফাজ্জেল হোসেন মানিক, মুহা.শামসুর রহমান, পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, রমজান আহম্মেদ, শেখ শাহজাহান আলী শাহীন, মিজানুর রহমান, মহিদুর রহমান মহিদ প্রমুখ। সভা পরিচালনা করেন মাও.আমিরুল ইসলাম বেলালী। দোয়া পরিচালনা করেন অধ্যাপক নুরুল ইসলাম। সভায় বক্তরা বলেন, ডায়াবেটিক নিরাময় যোগ্য নয় তবে নিয়ন্ত্রণ যোগ্য। তাই এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।




