ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণের প্রতিশ্রুতি তারেক রহমানের

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ অক্টোবর মঙ্গলবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তারেক রহমান বলেন, পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর আদর্শ রোল মডেল হচ্ছেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানাপোড়নে থাকেন, তাহলে তাদের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়ে উঠে না।শিক্ষকরা যেন নিজেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষাব্যবস্থা প্রণয়নে বিএনপি বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে কাজ করছি।

Shamol Bangla Ads

এই সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। অবসরের বয়স ৬৫ নির্ধারণ, শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি জানান তারা।

তারেক রহমান বলেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন ও খারাপ দৃষ্টান্ত বর্জন করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে মেধা, মননে ও জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতিবিরোধী সমাজ গড়তে স্কুলপর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের একজন করে শিক্ষককে যেন আমন্ত্রণ জানাতে হবে, প্রয়োজন অধ্যাদেশ জারি করতে হবে।

Need Ads
error: কপি হবে না!