
মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুশ শহীদ এমপি বলেছেন হরতাল পরিহার করে নির্বাচনে ফিরে আসুন। আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর থেকে আর কখনও হয়নি। বিএনপি-জামায়াত জোট হরতালের নামে দেশে নৈরাজ্য, আগুন দিয়ে নির্মমভাবে মানুষ হত্যা করছে, তা মেনে নেয়া যায় না। মঙ্গলবার দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজে নবনির্মিত একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এস এম আকবর ইমাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, শিক্ষা অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মিজানুর রহমান, যুবলীগ সভাপতি ফজলুর রহমান প্রমুখ। উলেখ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ২ কোট ৯৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবটি নির্মাণ করা হয়।





