শ্যামলবাংলা ডেস্ক : তালেবানের হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফ জাইয়ের লেখা বই ‘আই অ্যাম মালালা’ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের বেসরকারি স্কুল-গুলোতে।

অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন নামের পাকিস্তানের প্রাইভেট স্কুলের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন ওই সিদ্ধান্ত নেয়। তাদের দাবী বইটিতে ইসলামের প্রতি মালালা পুরোপুরি শ্রদ্ধাশীল নয়। এটি স্কুলের পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করা হবে না বা স্কুলের লাইব্রেরিতেও এটি রাখা হবে না। তাদের দাবী বইটি পড়লে শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
ফেডারেশনের প্রেসিডেন্ট মীর্জা কাশিফ বলেছেন, পাকিস্তান একটি আদর্শভিত্তিক রাষ্ট্র। এর আদর্শ হচ্ছে ইসলাম। মামলার ওই বইটিতে এমন অনেক বক্তব্য রয়েছে যা আমাদের মূল্যবোধের পরিপন্থি। পাকিস্তানের ২৫ মিলিয়ন শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়াশোনা করে।

উলেখ্য, তালেবানরা হুমকি দিয়েছে, যে দোকানে এ বই রাখা হবে সেখানে তারা সেখানেই হামলা চালাবে।




