রামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিন রবিবার রামগঞ্জ উপজেলায় হরতাল সমর্থনকারীরা সকাল ৬টা থেকে শহরের গুরুত্বর্পূন সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে পুরো রামগঞ্জকে অবরুদ্ধ করে হরতাল পালন করে।

সকাল ৬টা থেকে উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, ভাদুর, ইছাপুর, চন্ডিপুর, মাঝিরগাওঁ,দরবেশপুর, করপাড়া,ভোলাকোট,ভাটরা ইউপির বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা তত্ত¡বধায়ক সরকারের দাবীতে ও হরতালের সমর্থনে দিনব্যাপী খন্ড খন্ড মিছিল বের করে এলাকাকে মুখরিত করে তুলে ।
সকাল ৯টার দিকে ১৮দলীয় জোটের উদ্যোগে ল²ীপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজের প্রথম ভিপি আবদুর আবদুর রহিমের ছবি সম্বলিত ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সোনাইমুড়ী সড়কে এসে এক সমাবেশে মিলিত হয় । অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,রামগঞ্জের ১৮ দলীয় জোট নেতা মাওলানা বেলায়েত হোসেন,এমরান হোসেন,আমিনুল ইসলামুকুল,মোঃ আবদুল করিম, মোহাম্মদ সেলিম, রুহুল আমিন, রাসেল আহম্মেদ সোহাগ,শাহিন,রুবেল,মহসিন,গনি প্রমুখ। উপজেলা কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। থানা পুলিশ শহরের গুরুত্বপূর্ন স্থানে অবস্থান ও টহল দিতে দেখা গেছে ।




