ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ছিনতাইর ঘটনায় যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৯:২৭ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে টাকা ছিনতাই ঘটনায় জড়িত আব্দুল হান্নান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের আরিছ আলীর পুত্র।
জানা যায়, ১৯ অক্টোবর রাতে ছাতক থেকে বাড়ি ফেরার পথে কাড়ইলগাঁও গ্রামের আইয়ূব আলীর পুত্র সুহেল মিয়া ছিনতাইর শিকার হয়। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে তার সাথে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তার ভাই আলাই মিয়া বাদী হয়ে ২৮অক্টোবর সুনামগঞ্জ আদালতে একই গ্রামের আব্দুল হান্নান, খলিল মিয়া, আশ্রব আলীসহ ৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।

Need Ads
error: কপি হবে না!