ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৩:৫৩ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : ঢাকায় জাতীয় শ্রমিক লীগের সমাবেশে বিএনপি-জামায়াতের বোমা হামলায় নেতৃবৃন্দ আহত হওয়ার ঘটনায় নীলফামারীর সৈয়দপুরে জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনাজপুর মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিক লীগ রেলওয়ে কারখানার সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রেলওয়ে  শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাখাওয়াৎ হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কৃষক লীগের পি, কে সাইদুল, জুট বেলিং লীগের সানোয়ার হোসেন, বিদ্যুৎ শ্রমিক লীগের হারুন-অর-রশীদ, ছাত্রলীগের রোবায়তুল ইসলাম মিন্টু প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!