ads

শনিবার , ২২ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনাফ সীমান্তে রাতভর মর্টার শেল-গুলির বিকট শব্দ

খবর টি পড়েছেন : ৩৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কক্সবাজারে টেকনাফ সীমান্তে রাতভর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও গুলির শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের মাঝে ভীতি বাড়ছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে টেকনাফের হ্নীলা থেকে শাহপরীর দ্বীপের নাফ নদী সীমান্তে মিয়ানমারের ওপার থেকে ভেসে আসা মর্টারশেলের শব্দ আতঙ্ক ছড়িয়েছে। এতে করে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

Shamol Bangla Ads

এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর পরিপ্রেক্ষিতে মূল ভূ-খণ্ডের সঙ্গে দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে গত ১৪ দিন ধরে। নাফ নদী রুটে যোগাযোগ বন্ধ থাকায় দ্বীপটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে দ্বীপে বসবাকারী প্রায় দশ হাজার মানুষ দুশ্চিন্তায় রয়েছেন।

গোলার শব্দের কথা স্বীকার করে টেকনাফ সীমান্তে বসবাসকারী নুর করিম জানান, রাতভর গোলার শব্দ শোনা গেছে সীমান্তে। এমনকি তার বাড়িতে পর্যন্ত ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্তের পারে জীবন শেষ হওয়ার পথে। আগে কখনো এমন গোলার ভয়াবহ শব্দ শোনেননি তিনি। গত রাত থেকে আজ (শনিবার) ভোর পর্যন্ত দফায় দফায় গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Shamol Bangla Ads

সীমান্তে লোকজন জানায়, কয়েক মাস ধরে নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারী বাহিনীর সঙ্গে আরাকান আর্মির চলছে সংঘর্ষ। এতে টেকনাফের হ্নীলা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্ত অঞ্চলে মিয়ানমারের ভারী গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এতে সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হ্নীলার বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, আবারও রাতভর নাফ নদের ওপার থেকে ভারী গোলার শব্দ পাওয়া যাচ্ছে। সীমান্ত এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। মনে হচ্ছে মাটি খুড়ে কেউ নিয়ে যাচ্ছে। টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস বলেন, সীমান্তে রাতে খুব বেশি গুলির শব্দ শোনা গেছে। কয়েকদিন ধরে ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তবে সীমান্তের বসবাসকারী লোকজন যাতে ভয় না পায় সেজন্য তাদের আশ্বস্ত করা হচ্ছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্ত অনুপ্রবেশ ঠেকানার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।

টেকনাফের ইউএনও আদনান চৌধুরী জানান, এখনো মিয়ানমার সীমান্তে গুলি বর্ষণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে লোকজন যাতে ভয়ে না পায় সেজন্য অনুরোধ করা হচ্ছে। তাছাড়া টেকনাফ-সেন্টমার্টিন রুটে শিগগিরই বিকল্প নৌপথ চালুর চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠকে সই হলো ১০ সমঝোতা… পরবর্তী সংবাদ রাসেল’স ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি নির্দেশনা

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads