জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে টাকা ছিনতাই ঘটনায় জড়িত আব্দুল হান্নান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের আরিছ আলীর পুত্র।
জানা যায়, ১৯ অক্টোবর রাতে ছাতক থেকে বাড়ি ফেরার পথে কাড়ইলগাঁও গ্রামের আইয়ূব আলীর পুত্র সুহেল মিয়া ছিনতাইর শিকার হয়। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে তার সাথে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তার ভাই আলাই মিয়া বাদী হয়ে ২৮অক্টোবর সুনামগঞ্জ আদালতে একই গ্রামের আব্দুল হান্নান, খলিল মিয়া, আশ্রব আলীসহ ৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।




