আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার থেকে শুরু হওয়া হরতাল প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা। ৩ নভেম্বর বোববার সকালে উপজেলার মাইজবাড়ি বাজারে অনুষ্ঠিত মানব বন্ধনে অংশ নেয় হাতেমতাই উচ্চবিদ্যালয় ও মাইজবাড়ি দাখিল মাদ্রাসা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকরা। এ সময় মানব বন্দনে অংশ গ্রহণকারী জেএসসি, জেডিসি ও সকল পরীক্ষা চলাকালে হরতাল না দেওয়ার জন্য দাবী জানান। মানববন্ধন কর্মসূচী শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান বাদল, অভিভাবক শারফুল ইসলাম ও মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাশারফ হোসেন, রফিকুল ইসলাম ও মাইজবাড়ি হাতেমতাই উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী নিশাত মোঃ বক্তব্য রাখেন।






