ঝালকাঠি সংবাদদাতা : ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে (লাঙ্গল প্রতীক) নিয়ে অংশগ্রহণকারী ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক মাতুব্বর (৯৯) ৩০ অক্টোবর বুধবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি ৭ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।




