শাহআলম কালিহাতী( টাঙ্গাইল) : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ খ্রি. এর ফলাফল প্রকাশিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার জেলা শিক্ষা অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা)এর স্বাক্ষরিত পত্রে ওই ফলাফল প্রকাশিত হয়। কালিহাতী উপজেলাধীন ৩৯ নং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত ২৮ অক্টোবর সকাল ১০টায় জেলা শিক্ষা অফিস অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সভাপতিত্বে প্রতিযোগীতা হয়েছিল ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃরফিকুল ইসলাম জানান,আমার জানামতে যতগুলো স্কুল দেখেছি তার মধ্যে খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ব্যাতিক্রম। বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে যে সকল কর্মকান্ড প্রসংশার দাবিদার। প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম ও তার সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমি সফলতা এনেছে।আমি তাদেরকে অভিনন্দন জানাই। নবাগত উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভিন জানান,স্কুলটির সুন্দর পরিবেশ,আকর্ষনীয় পাঠদান, নিয়ম-কানুন খেলা-ধুলা, সাংস্কৃতিক কর্ম কান্ড সহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে কৃতিত্ব অর্জন করায় আমি অভিভূত। আমি এ বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় পর্যায়ে ভাল করতে পারবে বলে প্রত্যাশা করি। জেলার শ্রেষ্ঠ শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমার প্রিয় সহকর্মীবৃর্ন্দ, পরিচালনা পরিষদ , অভিভাবক মন্ডলী ,উপজেলা পরিষদ ,উপজেলা প্রশাসন আমাকে সার্বিক সহযোগিতার কারনে এই সফলতা এসেছে।আমি সকলের প্রতি কৃতজ্ঞ।