ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের অন্ধ্র প্রদেশে চলন্ত বাসে আগুন, ৪০ যাত্রী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ১০:০৮ অপরাহ্ণ

india-bus-fireশ্যামলবাংলা ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর বুধবার ভোরে ব্যাঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে মাহবুবনগরে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে বাসটি রাস্তার পাশের কালভার্টে ধাক্কা খায়। ওইসময় আগুন ধরে যায় বাসটির জ্বালানির ট্যাঙ্কে। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। এসি ভলভো বাসটির জানালা বন্ধ থাকায় চেষ্টা করেও বাঁচতে পারেননি যাত্রীরা। তবে বাস চালকসহ ৭ জন জানালা ভেঙে বাস থেকে বের হতে পেরেছেন বলে জানা গেছে। আসন্ন দিপাবলী উপলক্ষ্যে যাত্রীদের অনেকেই বাড়ি যাচ্ছিলেন।

Need Ads
error: কপি হবে না!