আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরা সদরের আইচপাড়া গ্রামের জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা বেহাল দশায় জর্জড়িত। যেন সেটি দেখার কেউ নেই।
জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন এবং কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী আইচপাড়া গ্রামের কোয়ার্টার কিলোমিটারের ওই রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। রাস্তার মাঝে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে বিপদসঙ্কুলে পরিণত হয়েছে। বাধ্যহয়ে পথচারীরা বাড়ীর অলি গলি দিয়ে কোন রকমে চলাচল করছে। বাঁশদহা ইউনিয়ন ও কেঁড়াগাছি ইউনিয়নের একমাত্র সংযোগ সড়ক আইচপাড়ার এ রাস্তাটি বন্ধ হওয়াতে বর্ষা মৌসুমে ১৪ কিলোমিটার রাস্তা বেশি পাড়ি দিয়ে ঝাউডাঙ্গা হয়ে ঘুরে আসতে হয়। স্কুল, কলেজ, মাদরাসাগামী শিক্ষার্থীসহ শত শত পথচারীর চলাচল বিঘিœত হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সীমান্তের এই জনপদের হাজার হাজার মানুষ। আর তাই দুই উপজেলার ওই সংযোগ রাস্তাটি অবিলম্বে পাকাকরণের গণদাবি তুলে জনপ্রতিনিধিসহ ঊদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।




