ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৩ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় শিবির কর্মী নিহতের ঘটনায় ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৩ ১:৫০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার দর্শনায় শিবির কর্মী নিহতের ঘটনায় ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের মামলা

Chuadanga_District_Map_Bangladesh-65কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনায় শিবিরকর্মী রফিকুল ইসলাম (২২) নিহতের ঘটনায় ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টা, পুলিশের কর্তব্যকাজে বাধা ও পুলিশ অ্যাসল্টের অভিযোগে মামলা দায়ের হয়েছে পুলিশ। দামুড়হুদা থানার এস আই আফজাল হোসেন বাদী হয়ে শুক্রবার রাত ২টায় জামায়াতের দর্শনা পৌর আমির আব্দুল কাদের, সেক্রেটারি গোলজার হেসেন, শিবিরের দামড়ুহুদা থানা শাখার সেক্রেটারি আশিকুর রহমান অপুসহ ২৮৯ জনের নাম ঠিকানা উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সন্দেহভাজন আরো ৩শ ৫০ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় ওই মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বকর সিদ্দিক (৪৮), সাইফুল (২৩) ও চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার জাহিদ (২০)।

Shamol Bangla Ads

মামলায় উল্লেখ করা হয়েছে, ‘বৃহ¯পতিবার বিকেলে শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ছয় শতাধিক দলীয় নেতাকর্মী দর্শনা হল্ট স্টেশন এলাকায় একত্রিত হয়। বিক্ষোভের নামে তারা নাশকতামূলক কাজের পরিকল্পনা করে। এ সময় পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে।। একপর্যায়ে সংঘবদ্ধ জনতা হট্টগোল শুরু করলে তাদের হাতেই খুন হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম। হত্যাকারীরা পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশের ওপরও হামলা করে।’
দামড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, এজাহারনামীয় ৩ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে শিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ বেলাল হোসাইন জানান, স¤পূর্ণ মিথ্যা কথা উল্লেখ করে পুলিশ এ মামলা করেছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে চলে যাবার সময় পুলিশ বিনা উস্কানিতে গুলি করে শিবির কর্মী রফিকুল ইসলামকে হত্যা করে। আমরাও পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!