বগুড়া সংবাদদাতা : ‘যুব ও নারী অংশগ্রহণ শক্তিশালী হোক ওয়াইএমসিএ নেতৃত্ব’ এ মুল প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়নের ল্েয ৪ অক্টোবর শুক্রবার বিকালে বগুড়া ইয়াং মেনস খ্রীস্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) পল বেসরা অডিটরিয়ামে সদস্য কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াইএমসিএ এর সভাপতি মিঃ দিলীপ মারান্ডী। কর্মশালায় জেন্ডার বৈষম্য, ন্যায্যতা, সমতা, ওয়াইএমসিএতে যুব অংশগ্রহণ ও করনীয়, নারীর অংশগ্রহণ ও করনীয়, কার্যক্রমকে শাক্তিশালী করনে নেতাদের ভূমিকা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র সাধারণ সম্পাদক রবার্ট রবিন মারান্ডী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইএমসিএ পরিচালক (অর্থ ও প্রশাসন) শিমশোন সরকার, ওয়াইএমসিএ সম্পাদক স্বপন সরেন, প্রোগ্রাম অফিসার (পিএইচআর) সাজেদুর রহমান বকুল প্রমুখ। কর্মশালায় ধ্যানপর্ব পরিচালনা করেন ওয়াইএমসিএ সহসভাপতি পালক সৌরভ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াইএমসিএ কর্মকর্তা মাইকেল আসের বেসরা। কর্মশালায় ওয়াইএমসিএ’র সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আগামী দিনে যুগোপযুগী হয়ে গড়ে উঠতে হলে যুব ও নারীদের সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। এেেত্র ওয়াইএমসিএ সকল কল্যাণমুলক কাজে সহযোগিতা প্রদান করেব।




