ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যাত্রীবাহী পরিবহনে হেরোইন পাচার : কক্সবাজারে ও চট্টগ্রামে পৌণে ২ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

খবর টি পড়েছেন : ৪৭১
যাত্রীবাহী পরিবহনে হেরোইন পাচার : কক্সবাজারে ও চট্টগ্রামে পৌণে ২ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Heroyenশ্যামলবাংলা ডেস্ক : ২৬ আগস্ট সোমবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং থেকে ঢাকাগামী একটি শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৬২) তল্লাশি করে এক কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে হোয়াইক্ষ্যং চেক পোস্টে অভিযান শুরু করে ওই যাত্রীবাহী গাড়ীর একটি আসনের নীচে পলিথিনে মুড়ানো অবস্থায় হেরোইন ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। তবে ওইসময় গাড়িটির ওই সিটে কেউ না থাকায় কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপরে বলে ধারণা করা হচ্ছে। তবে বিজিবি’র দাবি স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের মূল্য তালিকা অনুযায়ী ওই হেরোইনের মূল্য ২২ লাখ টাকা হতে পারে। টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Shamol Bangla Ads

Heroineএদিকে, সোমবার ভোররাতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার একে খান মোড় এলাকা থেকে অপর এক পৃথক ঘটনায় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৬শ ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। ওইসময় দু’পাচারকারীকেও আটক করা হয়। এরা হচ্ছে, মো.আমিনুল ইসলাম (৩৭) এবং সাদ্দাম হোসেন (২৩)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি চেয়ারকোচে তল্লাশি চালিয়ে ওই হেরোইনসহ দু’জনকে আটক করা হয়।
বিজিবি’র ২৮ ব্যাটেলিয়নের কর্মকর্তা মেজর সাব্বির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিজিবির অভিযানে ওই হেরোইনসহ দু’ব্যক্তিকে আটক করা হয়।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএমআই’র সাংবাদিকতার ওপর এক বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স… পরবর্তী সংবাদ শেরপুরে নবনির্মিত আধুনিক অডিটরিয়াম এর উদ্বোধন ৩০ আগস্ট