ads

সোমবার , ২৯ জুলাই ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকশীগঞ্জের মামলায় শ্রীবরদীতে মাদক সম্রাট নয়ন গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৯, ২০১৩ ৭:৫৯ অপরাহ্ণ

Grefter3স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একাধিক মামলার পলাতক আসামী মাদক সম্রাট আসাদুজ্জামান নয়নকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। সে খড়িয়াকাজীরচর ইউনিয়নের দক্ষিণ ভাটি লঙ্গরপাড়া গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে। ২৮ জুলাই রবিবার রাতে লংগরপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসাদুজ্জামান নয়ন দীর্ঘদিন যাবত শেরপুর ও জামালপুর জেলায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন থানায় মাদক ও নারী নির্যাতন মামলা রয়েছে। সর্বশেষ ২ জুলাই তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (১) এর বি ধারায় একটি মামলা হয়। এরপর থেকে সে আতœগোপন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ বকশিগঞ্জ থানার ওয়্যারলেস বার্তার মাধ্যমে তার গ্রেফতারি পরোয়ানা পেয়ে আরো অতিরিক্ত ফোর্স নিয়ে লঙ্গরপাড়া বাজার থেকে নয়নকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই রহুল আমীন বলেন, তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা না থাকায় তাকে ৫৪ ধারায় শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ, ইসলামপুর ও শেরপুর সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!