ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় অবরোধে ঝটিকা মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৫:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় অবরোধে ঝটিকা মিছিল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেশব্যাপী ১৮-দলীয় জোটের ডাকা সড়ক অবরোধের তৃতীয় দিনে   সোমবার সকালে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে অবরোধ-সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা সেখানে ঝটিকা মিছিল বের করে।এদিকে, অবরোধের কারণে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী। জেলায় যৌথ বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস জানান, রোববার সন্ধ্যায় দেবহাটা উপজেলার খাসখামার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে শিবিরের কর্মী শাহিন হোসেন (২৩) ও মাসুম বিল্লাহ (২২) গুলিবিদ্ধ হন। পুলিশ মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করতে পারলেও শাহিন পালিয়ে যান। পরে রাত একটার দিকে কুলিয়া এলাকা থেকে আত্মগোপন করে থাকা শাহিন হোসেনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। পরে যৌথ বাহিনী তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!