ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৯:৫৫ অপরাহ্ণ
জামালপুরে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Jamalpur News 02-11-2013দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার জামালপুর সার্কিট হাউজে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ ও জেলা শ্রমিক লীগের আহবায়ক মশিউর রহমান বাবু প্রমুখ।
সভায় প্রধান অতিথি ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা ১৮ দলীয় জোটের হরতালের নামে বোমা বাজি, সন্ত্রাস ও নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবেলার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!