ads

শনিবার , ২৬ মে ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০১৮ ৮:৫৬ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য মোহাম্মদ বিদ্যুৎ, কালাম মিয়া, হাবিবুর রহমান, হাকিম উদ্দিন ফিরোজ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকা মিয়া প্রমুখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে, নকলা-নালিতাবাড়ী তথা শেরপুরের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নকলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওইসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!