ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিরোধীদল ধর্মান্ধ জঙ্গী মৌলবাদীদের উস্কে দিয়ে দেশে ধ্বংসাত্মক অপ-তৎপরতা চালাচ্ছে : এবিএম গোলাম মোস্তফা এমপি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৯:১৩ অপরাহ্ণ

DEBIDWAR PIC_ EMAM SIKKHOK  SOMABES- 02.11.13.দেবিদ্বার প্রতিনিধিঃ বর্তমানে বিরোধী দলের অশুভ রাজনৈতিক অপ-তৎপরতা দেশ ও দেশের মানুষের জান-মালের ক্ষতি সাধনই নয়, ধর্মীয় অনুশাসনেরও হুমকী হয়ে দাড়িয়েছে। শনিবার সকালে দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আয়োজিত মাদ্রাসা শিক্ষক ও ইমামদের এক সমাবেশে কুমিল­া-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সরকারী প্রতিষ্ঠান সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্য দানকালে ওই কথা বলেন।  তিনি হরতাল- আন্দোলনের নামে বিরোধী দলসহ ধর্মান্ধ মৌলবাদী জঙ্গী গোষ্ঠীর ধ্বংসাত্মক অপ-তৎপরতা রোধে মাদ্রাসার শিক্ষক ও ইমাম মাশায়েখদের এগিয়ে আসার আহবান জানিয়ে আরো বলেন,- মানুষের কল্যানে তাদের কোন রাজনীতি নয়, বোমাবাজী -ককটেলবাজী, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা-খুনসহ ধ্বংসাত্মক কর্মকান্ডে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করাই তাদের মূল উদ্দেশ্য।
রাজামেহার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুসলিম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান ভূঞা। মাওলানা সেকান্দর আলী’র স্বাগতিক বক্তব্য প্রদান শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোঃ হিফজুর রহমান, মুফতি মোঃ সালেহ্ আহমেদ, মাওলানা মোঃ রমিজ উদ্দিন আহমেদ, মাওলানা মোঃ তাজুল ইসলাম, মাওলানা কবির আহমেদ, মাওলানা আবু সাইদ, মাওলানা জালাল উদ্দিন প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!