ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদাকে আবারও হরতাল প্রত্যাহারের আহবান হাসিনার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৭:৪৩ অপরাহ্ণ

PMশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছেন। তিনি ২ নভেম্বর শনিবার রাজবাড়ি জেলার পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ওই আহ্বান জানান। এসময় তিনি বলেন, ছোট ছোট ছেলেমেয়েদের পরীক্ষার সময় তিনি হরতাল দিয়েছেন। কারণ তিনি এদের পড়াশোনা চান না। কারণ বিরোধীদলীয় নেত্রী ম্যাট্রিকে শুধু অঙ্ক আর উর্দুতে পাস করেছিলেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা ফের ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়ে বলেন, নিজ জেলায় যেন সবাই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সে জন্য প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করা হবে। এ ছাড়া প্রতি উপজেলায় একটি করে সরকারি কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী পড়াশোনার জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়ে তাঁর দুই ছেলেকে তাঁদের মানি লন্ডারিংয়ের শিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁদের পাচারকৃত অনেক টাকা বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, আরও আনা হবে।
প্রধানমন্ত্রী তার মেয়াদের পৌণে ৫ বছরে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, বিএনপি নেত্রী লাখো শহীদের রক্তে রঞ্জিত এ দেশে যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছেন। ক্ষমতায় এলে আবার তিনি এটা করবেন। তাদের ছেড়ে দেবেন। তাঁদের হঠাতে আপনারা আবার নৌকায় ভোট দিন।
স্থানীয় সাংসদ জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কাজী কেরামত আলী এমপি, আবদুর রহমান এমপি প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!