আজম রেহমান,ঠাকুরগাও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উদ্বোধনের ৫ মাসের মাথায় সরকারি ডাক বাংলোটির ফাটল হওয়ায় স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক আলোচনা চলছে। সরকারের রাজস্ব ফাউন্ডের ৭০ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ হতে উপজেলা ডাক বাংলো নির্মান করা হয়। ঠাকুরগাও-৩ আসনের এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ গত ২০ মে এ ভবনের শুভ উদ্বোধন করেন। ইতিমধ্যে নবনির্মিত ভবনের চারপাশ ফাটল ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান বিষয়টি অবগত হলে ইতিমধে মেরামতের কাজ সেরে ফেলে। ঠিকাদার মোঃ সোহেল এব্যাপারে বলেন, বিমের সাথে ইট গাঁথনির কাজের সমন্বয় হয়নি তাই হালকা ফাটল ধরেছিল আমরা তা মেরামত করে দিয়েছি। ত্র“টিপূর্ন কাজের বিষয়ে ঠাকুরগাও জেলা পরিষদের প্রশাসক মুহাঃ সাদেক কোরাইশীর সাথে ২ নভেম্বর মোবাইলে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি জানিনা এবং এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। যেহেতু শুনলাম জেলা পরিষদের প্রকৌশল কে দিয়ে পুনঃসংস্কার করা হবে। এদিকে উদ্বোধনের ৫ মাসের মাথায় নবনির্মিত ডাক বাংলোটির ফাটল হওয়ায় স্থানীয় সুধিমহল শংকিত।




