পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা : “ সমবায়ে সামাজিক নিরাপত্তা” প্রতিপাদ্য নিয়ে ৪২তম জাতীয় সমবায় দিবস/২০১৩ উপলক্ষে জেলার পীরগঞ্জে র্যালি এবং আলোচনাসভা উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ এর সভাপতিত্বে ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয় । র্যালীতে নেতুত্ব দেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদিদ্দন আহম্মেদ । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা চেয়ারম্যান মো: ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মো: ইসাহাক আলী, মো: ফয়জুল ইসলাম, কেন্দ্রীয সমবায় সমিতির সভাপতি মুক্তারুল ইসলাম, ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি আবু জাহিদ জুয়েল, মৈত্রী সমবায় সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো: ইব্রাহিম আলী, গ্রামীন বনিক সমবায় সমিতির সভাপতি তহিদুল ইসলাম, গুড নেইবারস এর প্রতিমা রানী রায়। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার মো: মনিরুল ইসলাম ।




