হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’ এ শ্লোগানকে সামনে রেখে ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ নভেম্বর শনিবার সমবায়ী ও উপজেলা সমবায় দপ্তর এর উদ্যোগে এক বর্ণাঢ্যর্ যালি ও উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
ওই আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, জেলা সমবায় অফিসার মাহাবুবুল হক হাজারী, সমবায়ী মোঃ রফিক মেম্বার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জামাল উদ্দিন।




