এস.গুলবাগী, বগুড়া : বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, শেরপুর-ধুনট এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম ফেরদৌস জামান মুকুল এর প্রথম মৃত্যু বাষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তাঁর নিজ গ্রামের বাড়ী ধুনকুন্ডীস্থ জামে মসজিদে বাদ জুম্মা দোয়া খায়ের ও মিলাদ মাহফিল করা হয়েছে। এছাড়াও স্থানীয় কিছু মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ ও দান খয়রাত করা হয়েছে। অনুষ্ঠান গুলোতে মরহুমের স্ত্রী, ভাই, মেয়ে, জামাই, আত্মীয় স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ নভেম্বর শনিবার মরহুমের মৃত্যুবার্ষির্কী হলেও শুক্রবার ১ নভেম্বর তা পালন করা হয়েছে।




